পৃষ্ঠাসমূহ

Wednesday, June 29, 2016

আন্তর্জাতিক সম্পর্কে পড়াশোনা

সময়ের চাহিদার সাথে তাল মিলিয়ে একটি পঠিতব্য বিষয় হিসেবে আন্তর্জাতিক সম্পর্কের আত্মপ্রকাশ। বিশ্ব রাজনীতির গতিপ্রকৃতি নির্ধারণ, আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের সুষ্ঠু ব্যবস্থাপনা, আন্তর্জাতিক আইনের সঠিক ব্যাখ্যা, আন্তর্জাতিক সংঘটনের নেতৃত্ব- ইত্যাকার কাজে চাই প্রশিক্ষিত জনবল। এরই পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক সম্পর্কের ব্যাপকতালাভ।