জাতীয়তাবাদ সমাজ ও রাষ্ট্র গঠনের অন্যতম নিয়ামক। একটি জনগোষ্ঠী যখন ভাষা, সংস্কৃতি, আচার-আচরণ ইত্যাদিকে কেন্দ্র করে একাত্মবোধ প্রকাশ করে তাকে সহজকথায় জাতীয়তাবাদ বলা হয়। এর বিভিন্ন ইতিবাচক ও নেতিবাচক দিকের আলোচনা চলমান। আজকের লেখায় এই সকল তাত্ত্বিক বিষয়ে নয়, বরং জাতীয়তাবাদ কিভাবে একটি মহামারি মোকাবেলায় ভ্রান্তির সৃষ্টি করতে পারে তা আলোকপাত করা যাক।
আন্তর্জাতিক অঙ্গন
অবারিত করি জগতটাকে......
Monday, April 12, 2021
Friday, March 26, 2021
বঙ্গোপসাগরীয় অঞ্চলে আঞ্চলিক সংযুক্তিঃ নবযুগের সূচনা
আঞ্চলিক সংযুক্তি, বাণিজ্য, যোগাযোগ ইত্যাদি ক্ষেত্রে সহযোগিতার প্রতিশ্রুতিতে ১৯৯৭ বিমসটেক এর যাত্রা। গবেষক, নীতিনির্ধারক, রাজনীতিবিদ, ব্যবসায়ীসহ বিভিন্ন পক্ষ এই আঞ্চলিক সহযোগিতার গুরুত্ব বিষয়ে একমত; যদিও ঈপ্সিত লক্ষ্য হতে এ অঞ্চলের দেশসমূহ এখনো অনেকটা দূরে। স্বাধীন কিন্তু আন্তঃরাষ্ট্রীয় যোগাযোগের প্রেক্ষাপটে , অর্থনৈতিক এবং নিরাপত্তাগত বাস্তবতায় রাষ্ট্রীয় সীমা অতিক্রান্ত সহযোগিতা আজকের বিশ্বে নিরেট বাস্তবতা। তথাপি, প্রশ্ন থাকে যে এতদঞ্চলের দেশগুলো এক্ষেত্রে কতটা উন্নতিসাধনে প্রাগ্রসর। তদুত্তরে বলা যায়- বাণিজ্য ও বিনিয়োগে সমৃদ্ধি, ট্যারিফ ও নন-ট্যারিফ বাঁধা নিরসনে, একটি সময়োপযোগী রাজনৈতিক- অর্থনীতির পরিবেশ জরুরী।
রাজনৈতিক-অর্থনীতির এই প্রবাহে বিভিন্ন কর্মকসমূহের ভূমিকা প্রতিফলিত হয়, জাতীয় ও আঞ্চলিক এই সকল কর্মকসমূহের মিথস্ক্রিয়া আঞ্চলিক লক্ষ্যমাত্রাকে বাস্তবায়ন করে। যার ফলশ্রুতিতে, বিমসটেক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের ভূমিকাকে সমালোচনামূক দৃষ্টিতে বিশ্লেষণ করা দরকার। পাশাপাশি, বিভিন্ন প্রাইভেট সেকটর, সিভিল সোসাইটি, গণমাধ্যম ইত্যাদি অঙ্গনের ভূমিকাও বিশেষ বিবেচ্য।
Monday, June 15, 2020
চীনের উত্থান রোধে ভারত কি আমেরিকার স্যাটেলাইটে পরিণত হচ্ছে?
Monday, April 20, 2020
করোনা ভাইরাসের জন্য কি চীন দায়ী?
Wednesday, April 15, 2020
করোনা বিস্তারঃ বৈজ্ঞানিক সীমাবদ্ধতা নাকি রাজনৈতিক ব্যর্থতা
Saturday, April 11, 2020
করোনা ভাইরাসের আন্তর্জাতিক রাজনীতিঃ যে ৫ টি প্রশ্নের উত্তর খুঁজছে বিশ্ব!
Saturday, April 4, 2020
অনিরাপত্তার বিশ্বায়ন ও রাষ্ট্রের সংকট
বিশ্বায়নের শুরু সেই অনাদিকাল থেকে। সভ্যতার ঊষালগ্ন থেকেই মানুষ পরিভ্রমণ করেছে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে; কখনো অজানাকে জানার আগ্রহে আবার কখনো বা আত্মরক্ষার্থে। একটা সময় মানুষ ছড়িয়ে পড়েছে পুরো গোলকজুড়ে। দেশ থেকে মহাদেশে বাণিজ্য করতে শুরূ করলো। ধর্ম প্রচারে ভ্রমণ করলো দেশ দেশান্তর। বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষতা এই পথ-পরিক্রমাকে ত্বরান্বিত করলো গত শতকে। আজকের শতকে আমরা বিশ্বায়নের শিখরে দাড়িয়ে। প্রশ্ন জাগে- এই বিশ্বায়ন কি শুধুই জ্ঞান-বিজ্ঞান, ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগ সংযুক্তি নাকি মুদ্রার অপর পিঠে আরো কিছু ঘটে চলেছে। অর্থনীতির বিশ্বায়নে কি সকলে সমান সুফল লাভে করছে, নাকি পুঁজিবাদের শিকড় বিস্তৃত হচ্ছে। সংষ্কৃতির বিনিময় বেড়েছে, নাকি পপুলার কালচারে হারিয়ে যাচ্ছে দেশজ ও স্থানীক কৃষ্টি। এই বিশ্বায়ন কি পৃথিবীকে নিরাপদ, নাকি আরো বেশি অনিরাপদ করেছে- বেড়েছে অপরাধীদের যোগাযোগ।
সর্বশেষ যে প্রশ্নটি আমাদের আসামীর কাঠগড়ায় দাড় করিয়েছে তা হলো, এই বিশ্বায়ন কি রোগ-ব্যাধি-সংক্রমণের বিশ্বায়ন নয়? করোনা বা কোভিড-১৯ নামক এক প্রাণঘাতী ভাইরাস এর বিশ্বভ্রমণ বিশ্বায়নের আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। শুধু তাই নয়, প্রশ্নটা জোরালো হয়েছে যে, অনিরাপত্তার বিশ্বায়নের (globalization of insecurity) জন্য কি আমরা প্রস্তুত?


