Wednesday, August 31, 2016

প্রথম বিশ্বযুদ্ধ ও একটি প্রেমোপাখ্যান

প্রথম বিশ্বযুদ্ধ । এক নারকীয় ধ্বংসলীলা । যার মাঝে লুকিয়ে আছে একটি অমর প্রেমোপাখ্যান । একটি ভালোবাসার ছোটগল্প । একটি প্রেমোপাখ্যানের সমাপ্তি দিয়ে শুরু হয় একটি ধংসস্থুপের সূচনা 
 । ১৯২৮ সালের ২৮ জুনের সুন্দর একটি দিন । অস্ট্র হাঙ্গেরীয় সিংহাসনের উত্তরাধিকারী আর্চডিউক ফ্রাঞ্জ ফারদিনান্দ ও তার স্ত্রী কাউন্টেস সোফিয়া রাজকীয় এক সফরে সার্বিয়ায় অবস্থান করছিলেন । দিনটি ছিল তাদের চতুর্দশ বিবাহ বার্ষিকী । ফেরার পথে আততায়ী গাভ্রিলো প্রিন্সিপের ছোড়া প্রথম গুলিটি বিদ্ধ হয় সোফিয়ার তলপেটে, দ্বিতীয়টি ফারদিনান্দের ঘাড়ে । মৃত্যুর কোলে ঢলে পড়ার আগে সোফিয়া স্বামীর দিকে তাকিয়ে একটি কথায় বলেন- "দোহাই ! বল তোমার কী হয়েছে। "
ফারদিনান্দ বাক্রুদ্ধ তাকিয়ে ছিলেন । এরপর তিনিও ঢলে পড়েন ...


সোফিয়া ও ফারদিনান্দ
সোফিয়া ও ফারদিনান্দের বিয়ে ছিলে প্রেমে । সোফিয়া ছিলেন একজন লেডি ইন ওয়েটিং ( অনেকটা দাসীর মতো ) এর কন্যা । ১৮৯৫ সালে প্রাগের একটি হলে তাদের প্রথম সাক্ষাত হয় । সম্রাট তাদের বিয়েতে রাজি ছিলেন না । পরবর্তীতে রাশিয়ার জার নিকোলাস ও পোপের মধ্যস্থতায় বিয়ে হলেও শর্ত দেয়া হয় সোফিয়াকে কখনো রাজবধুর মর্যাদা দেয়া হবে না । শত অপমান মেনে নেন সোফিয়া । তাকে কখনো তার স্বামীর সাথে ভ্রমনের অনুমতি দেয়া হয়নি । এটাই ছিল তার প্রথম ও শেষ ভ্রমন ।
এমনকি তার সমাধিটিও তার স্বামীর থেকে আঠারো ইঞ্চি নিছে দেয়া হয় । 

এরপরই বেজে ওঠে প্রথম বিশ্বযুদ্ধের দামামা। 

আরও লেখা দেখুন আমার আন্তর্জাতিক ব্লগে 


শরীফ মুস্তাজীব
আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ
চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় । 

No comments:

Post a Comment