পৃষ্ঠাসমূহ

Wednesday, November 28, 2018

আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে যা পড়ানো হয়

আন্তর্জাতিক সম্পর্ক একাডেমিক বিষয় হিসেবে অত্যন্ত সময়োপযোগী। দেশে ও বিদেশে প্রতিনিয়তই এর প্রয়োজনিয়তা বাড়ছে। কারন বর্তমান বিশ্বকে জানতে এবং এর নেতৃত্ব লাভ করার প্রয়াসে আন্তর্জাতিক সম্পর্ক জানার বিকল্প নেই। কী পড়ানো হয় আন্তর্জাতিক সম্পর্কে?
আন্তর্জাতিক সম্পর্কে পড়ে একজন শিক্ষার্থী সমগ্র বিশ্বকে জানতে পারে নতুন দৃষ্টিভংগী থেকে। জানতে পারে এর চালিকা শক্তি। নেতৃত্ব কৌশল।

পড়ুন জাতিসংঘের প্রতিষ্ঠাবার্ষিকীঃ সাফল্য ব্যর্থতার খতিয়ান


চলুন দেখা যাক এমন কয়েকটি বিষয় যা আন্তর্জাতিক সম্পর্কে পড়ানো হয়।

১. আন্তর্জাতিক আইনঃ এই বিষটি আন্তর্জাতিক সম্পর্কের অন্যতম কোর্স। এই কোর্স এ আন্তর্জাতিক সম্পর্ক বিধানে কী কী আইনগত বিষয় রাষ্ট্র মেনে চলে তা জানা যায়। যেমন যুদ্ধ বিষয়ক আইন, মানবাধিকার আইন, সমুদ্র আইন ইত্যাদি।

২. আন্তর্জাতিক সংগঠনঃঃ আন্তর্জাতিক সংগঠনের গঠনপ্রণালী, মূলনীতি জানবেন এই কোর্স এ। জানবেন বিভিন্ন প্রকারভেদ ও এর কার্যাবলী।

৩.  শান্তি ও সংঘর্ষঃ চমৎকার একটি কোর্স। জানা যায় কিভাবে সংঘর্ষ এড়িয়ে শান্তিপ্রক্রিয়া রক্ষা করা যায়।

৪. কূটনীতি ও পররাষ্ট্রনীতিঃ জানবেন কূটনৈতিক কলাকৌশল ও ইতিহাস। আরো জানবেন পররাষ্ট্রনীতি প্রনয়নে কী কী নিয়ামক কাজ করে ইত্যাদি।

৫. বৈশ্বিক রাজনৈতিক অর্থনীতিঃ জানবেন বৈশ্বিক অর্থনীতি এ গতিপ্রকৃতি। বানিজ্যনীতি ও এর কলাকৌশল ইত্যাদি।

এভাবেই আন্তর্জাতিক সম্পর্কে পড়াশোনার মাধ্যমে একজন শিক্ষার্থী বিশ্ব সম্পর্কে সম্যক ধারণা লাভ করেন।

শরীফ মুস্তাজীব
আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

                                                             

No comments:

Post a Comment