এই মুহুর্তে সমগ্র বিশ্বের আতংকের নাম করোনা ভাইরাস (কোভিড-১৯)। চীনের হুবেই প্রদেশের উহান যার উৎপত্তিস্হল। দ্রুত বিস্তার লাভ করা এই ভাইরাস এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি করেছে বিশ্বব্যাপী। প্রশ্নের সুম্মুখীন করেছে রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থা সহ বৈশ্বিক অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যবস্থাকে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বৈশ্বিক ব্যবস্থায় পরিবর্তন এর আশংংকা করছেন। আবারো ফিরে এসেছে "জৈব- অস্ত্র" বা Bioterrorism এর আলোচনা।
ওয়াশিংটন টাইমস এর একটি রিপোর্ট এ ইতোমধ্যে বলা হয়েছে যে চীন উহান প্রদেশের একটা গবেষনাগারে জীবানু-অস্ত্র উৎপাদন করছিল এবং দুর্ঘটনাবশতঃ সেখানেই করোনা বিস্তার লাভ করে। আবার পাল্টা আলোচনায় বলা হচ্ছে যে, পরাশক্তি আমেরিকায় নিজেই চীনকে ঘায়েল করার জন্যই জীবানু অস্ত্রের আশ্রয় নিয়েছে। কেননা ইতোপূর্বে বাণিজ্যযুদ্ধে চীন তার শক্তিমত্তা প্রদর্শন করেছে।
দুটো আলোচনারই দুর্বল দিক আছে। চীনের দুর্বল দিক হলো এর কর্তৃত্তবাদ, চীনের তথ্যপ্রবাহ অবাধ নয়। যেকারনে তার দাবী প্রশ্নের সম্মুখীন। অন্যদিকে আমেরিকাও অন্যতম মিডিয়া ব্যবসায়ী, মিডিয়া তার প্রপাগাণ্ডা প্রবাহের অন্যতম হাতিয়ার।
সবশেষে এই ব্যপারে সুষ্পষ্ঠভাবে বলা যায় যে আগামী দিনের নিরাপত্তা ব্যবস্থায় জৈবাস্ত্র একটি বরাট ভূমিকা পালন করবে। তথাকথিত নিরাপত্তা ও উন্নয়নের কার্যকারিতাকে প্রশ্নের সম্মুখীন করেছে করোনা বা কোভিড-১৯। জৈব নিরাপত্তা, পরিবেশগত নিরাপত্তা ও টেকসই নিরাপত্তার ধারনা আলোচনার দাবী রাখবে আগামী দিনে।
সম্পাদক, আন্তর্জাতিক অঙ্গন
Editor, International Affairs
No comments:
Post a Comment