Friday, November 16, 2018

পরিবেশ বনাম উন্নয়নঃ প্রসঙ্গ রামপাল বিদ্যুৎ প্রকল্প

মানব মস্তিষ্কের ক্রমবিকাশের সাথে সাথে মানুষ প্রকৃতিকে ব্যবহার করতে শিখেছে । ক্রমশ শিখেছে প্রাকৃতিক দুর্যোগ থেকে আত্মরক্ষা করতে । নিত্যনতুন আবিষ্কার মানুষকে দিয়েছে বিস্ময়কর এক গতিশীলতা । শিল্পবিপ্লবের প্রক্কালে মানবজাতি পদার্পণ করেছে যান্ত্রিকশিল্পের এক নতুন অধ্যায়ে । এরই ধারাবাহিকতায় আজকের একবিংশ শতাব্দীর চরম উৎকর্ষতা । জ্ঞানবিজ্ঞানের এই অভূতপূর্ব সাফল্যে মানবজাতির কাছে পৃথিবীর সকল উদ্ভিদরাজি ও প্রাণীকুল মাথা নত করেছে । প্রাচীনকালের সেই মানুষ আজ হিংস্র হায়েনার ভয়ে ভয়ার্ত নয় । কিন্তু প্রকৃতি ও পরিবেশের উপাদানের যথাযোগ্য ব্যাবহার (optimum level)  অতিক্রম করে মানুষ আজ নিজেই নিজের জন্য হুমকি !

সাম্প্রতিককালের “উন্নয়ন” ধারণা এক্ষেত্রে ব্যাপক নেতিবাচক প্রভাব রাখে । উন্নয়নের পুঁথিগত ধারণা কিংবা অর্থনীতির সাধারণ আলোচনায় পণ্য সংস্কৃতির প্রভাব দেখি যেখানে তামাকজাত বা এ জাতীয় উৎপাদনকেও আয় বলে গণ্য করা হয় । মূলত উন্নয়ন ও পরিবেশের মুখোমুখি অবস্থান এখানেই । উন্নয়নের বাণিজ্যিক প্রচারে যুদ্ধও নিশ্চয় লাভজনক ব্যবসা !



পরিবেশ সুরক্ষায় কেউ কথা বললেই পুঁজিপতি ও শিল্পমালিকশ্রেণী তাদের উন্নয়নবিরোধী অপবাদ দিয়ে থাকেন । আসলে তারা পরিবেশ ও উন্নয়নের প্রকৃত সম্পর্ক যে পরস্পর বিরোধী নয়; তা এড়িয়ে যান । উদাহরণস্বরূপ আমরা জাতীয় আয়ের ধারণার অসম্পূর্ণতা বিবেচনা করতে পারি । একটি দেশের মোট উদ্ভিদরাজি যে পরিমাণ অক্সিজেন উৎপাদন করে (যাকে ইংরেজিতে বলা হয় Less-tangible )  তা কি আর্থিক হিসেবে রাখা হয় ? অথচ গাছ কেটে যে কাঠ উৎপাদন করা হয় তার বাজারমূল্যকে আয় বলে বিবেচনা করা হয় !

পরিবেশ ও উন্নয়নের প্রকৃত সম্পর্ক নির্ণয়ে অন্যতম বড় সমস্যা পরিবেশের সার্বজনীনতা । পরিবেশের উৎপাদন রাষ্ট্রীয় সীমানা মেনে চলে না । ফলে, বরাবরই শিল্পোন্নত দেশগুলোর কর্মফল সমগ্র বিশ্বকে সমভাবে ভোগ করতে হচ্ছে ।  পরিবেশের প্রতি তাদের নির্বিচার কার্যাবলীর দায়ভার পড়ছে সবার উপর ।  বিশ্বের মোট কার্বন নিঃসরণের শতকরা ২৫ ও ১৪ নিঃসরণ করে যথাক্রমে চীন ও মার্কিন যুক্তরাষ্ট্র । যার অনিবার্য ফলাফল ফলাফল ভোগ করছে স্বল্পোন্নত দেশগুলো।
অপরদিকে আমরা যতই টেকসই উন্নয়নের কথা বলি না কেন, প্রকৃত উন্নয়নে আমাদের সদিচ্ছা ও আন্তরিকতাই আসল । এক্ষেত্রে আর্থিক ক্ষতিপূরণ দায়ভার এড়াতে পারে না, প্রয়োজন নিজেদের উন্নয়নে পরিবেশগত দিক সর্বোচ্চ লক্ষ্য রাখা । অবশ্যই উন্নয়নের বিশ্বজনীন ধারণাকে সামনে রাখা অপরিহার্য । উন্নয়নের এই পরিবেশগত ও বিশ্বজনীন দিক বিবেচনায় না রাখার ফলে বিশ্বব্যাপী এ উন্নয়ন অসম ও অস্বাস্থ্যকর হয়ে পড়ছে যা ক্রমশ বুমেরাং হয়ে ফিরে আসবে পুরো মানব সভ্যতার উপর ।

১৯৭২ সালের স্টকহোম সম্মেলনের পর নব্বই দশকের দিকে বিশ্ব নেতৃবৃন্দের পরিবেশ ভাবনা বেশ আশাজাগানিয়া ছিল যা ক্রমশ হতাশাব্যঞ্জক হয়ে পড়ছে তাদের স্বার্থবাদী নীতির ফলে । কিয়েটো প্রোটকলে বৈশ্বিক তাপমাত্রা ও কার্বন নিঃসরণ কমানোর উদ্যোগ স্থিমিত হয়ে পড়েছে শিল্পোন্নত দেশগুলোর স্বার্থান্বেষী মনোভাবেতবে প্রোটোকলের ১৮ তম অনুচ্ছেদের “কার্বন ট্রেডিং” একটি চমৎকার ধারণা যা উন্নয়ন ও পরিবেশের গঠনমূলক সম্পর্কের যুগপৎ ভিত্তি রচনা করে । কার্বন ট্রেডিং বলতে বলা হয়েছে কোন প্রতিষ্ঠানকর্তৃক নির্গত কার্বনের সমানুপাতে কার্বন শোষণ করার প্রাকৃতিক ব্যবস্থা । ধরা যাক কোন প্রতিষ্ঠান ১০০ টন কার্বন নির্গত করছে । অতএব এ প্রতিষ্ঠানকে ঐ ১০০ টন কার্বন শোষণ করে এমন পরিমাণ বৃক্ষ রোপণ করতে হবে । আমরা এ ধরনের উদ্ভাবনী পরিবেশগত উন্নয়নে ফলপ্রসূ হতে পারে ।




এবার বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবন নিয়ে পরিবেশ ও উন্নয়ন বিষয়ক যে বিতর্ক চলছে তার আলোকপাত করা যাক । সন্দেহ নেই, একটি উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বৃদ্ধি সময়ের দাবী । অপরদিকে বিশ্বের সর্ব বৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবনও বাংলাদেশের অস্তিত্বের অপরিহার্য উপাদান । সুন্দরবনকে বলা হয় বাংলাদেশের ফুসফুস । এখানেও ঠিক পরিবেশকে উন্নয়নের মুখোমুখি দাড় করানো হয়েছে । প্রকল্পের আনুষঙ্গে এটা সহজবোধ্য যে এই প্রকল্পে স্বচ্ছতার অভাব যথেষ্ট



বাংলাদেশের ইআইএ (Environmental Impact Assessment) প্রতিবেদন অনুসারেই প্রস্তাবিত প্রকল্প এলাকার ১০ কিমি ব্যাসার্ধের ঝুঁকিপূর্ণ এলাকায় রয়েছে ৭৫ শতাংশ কৃষি জমি, যেখানে বছরে ৬২ হাজার ৩৫৩ টন ধান এবং ১ লাখ ৪০ হাজার ৪৬১ টন অন্যান্য শস্য উৎপাদিত হয়। গরান (ম্যানগ্রোভ) বনের সঙ্গে এই এলাকার নদী ও খালের সংযোগ থাকায় এখানে বছরে ৫,২১৮ দশমিক ৬৬ মেট্রিক টন মাছ উৎপাদিত হয়। কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বাস্তবায়ন করতে গেলে প্রকল্প এলাকার ফসল ও মৎস্য সম্পদ উৎপাদন বন্ধ হওয়ার পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকায় উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে। তথাপি প্রকল্পের জন্য ১৮৩৪ একর কৃষি, মৎস্য চাষ ও আবাসিক এলাকার জমি অধিগ্রহণ করা হয়েছে, যার ৯৫ শতাংশই তিনফসলি কৃষি জমি, যেখানে বছরে ১২৮৫ টন ধান ও ৫৬৯ দশমিক ৪১ মেট্রিক টন মাছ উৎপাদিত হয়। এই ধান-মাছ উৎপাদন বন্ধের সঙ্গে সঙ্গে এখন প্রায় ৮ হাজার পরিবার উচ্ছেদ হবে, যার মধ্যে উদ্বাস্তু এবং কর্মহীন হয়ে যাবে প্রায় ৭ হাজার ৫০০ পরিবার। (১) অথচ Bangladesh Climate Change Strategy and Action Plan 2009 এ খাদ্য নিরাপত্তা ঝুঁকি মোকাবেলার কথা বলা হয়েছে (পৃষ্ঠা ২৭) । এছাড়াও এই প্রকল্পে উৎপাদিত বিদ্যুতের দাম বাজার দামের চেয়ে বেশি হবে । এই বিদ্যুৎ আদৌ ঐ এলাকার জনগণের ক্রয়সীমার মধ্যে থাকবে কি না তা ও বিবেচ্য । ফলে এই বিদ্যুৎ প্রকল্প কতটা বাস্তবসম্মত তা নিয়ে প্রশ্ন তোলার যথাযথ কারণ রয়ে যায় ।






এমতাবস্থায় আমরা বিকল্প ব্যবস্থায় যেতে পারি । যেমন, জিও-থার্মাল, সৌরশক্তি, বায়ু, ইত্যাদিকে গ্রহণ করতে পারি । সর্বাধিক বিদ্যুৎ উৎপাদনকারী চীনও এখন কয়লাভিত্তিক বিদ্যুতের বিকল্পের দিকে যাচ্ছে । এক্ষেত্রে সবচে পরিবেশবান্ধব হল জিও- থার্মাল প্রযুক্তি । এটি ভূগর্ভের তাপ কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের একটি প্রক্রিয়া । তবে জিও-থার্মাল প্রযুক্তি বেশ ব্যয়বহুল । ছোট পরিসরে হলেও এটি শুরু করা যেতে পারে । সৌরশক্তি বাংলাদেশের জন্য সুবিধাজনক । বাংলাদেশের ৭০ ভাগ সূর্যরশ্নি ব্যবহারযোগ্য । বিকিরিত রশ্নির উৎপাদন ক্ষমতা প্রতি মিটারে ৪-৬.৫ মেগা ওয়াট(২) । এছাড়াও এ অঞ্চলে বায়ু প্রবাহিত হয় গড়ে ৩ মিটার/ সেকেন্ড বেগে । এটাকে কাজে লাগানো যেতে পারে বায়ু বিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে । এছাড়াও সমুদ্রস্রোত কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা যেতে পারে ।


বাংগ্লাদেশ সরকার ২০৩০ সালের মধ্যে ৪০০০০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়ে যাচ্ছে । যেখানে রামপাল বিদ্যুৎ প্রকল্পের উৎপাদন ক্ষমতা মাত্র ১৩২০ মেগা ওয়াট । এই স্বল্প পরিমাণ বিদ্যুৎ উৎপাদনে সুন্দরবনের মত একটা অমূল্য প্রাকৃতিক সম্পদকে বিপদের মুখে ঠেলে দেয়াটা অত্যন্ত আত্মঘাতি সিদ্ধান্ত ।

লেখক
শরীফ মুস্তাজীব
আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ,
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।




(১) Environmental Impact of Coal based Power Plant of Rampal on the Sundarbans and Surrounding areas,  Dr. Abdullah Harun Chowdhury, KU
(২) Present Situation of Renewable Energy of Bangladesh: Renewable Energy Existing in Bangladesh by Md Saydur Rahman,  Sohag Kumar Saha, Md Rakib Hasan Khan, Ummay Habiba, Sheikh Mubinul Hasan Choudhury, PUST

Saturday, December 10, 2016

বিশ্ব রাজনীতির মেরুকরনে ২০১৭

ঘটনা দুর্ঘটনায় শেষ হতে চলল ২০১৬ । বিশ্ব রাজনীতির পালে বইছে নতুন হাওয়া । স্যামুয়েল হান্টিংটনের "সভ্যতার দ্বন্দ্ব", দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী "বিশ্ব সনদ", সোভিয়েত পরবর্তী "বিশ্বায়ন" আজ বিলীয়মান হতে চলেছে । উত্তর দক্ষিন, পূর্ব পশিমে আজ সবাই সবার কিন্তু "যে যার" !

Thursday, October 27, 2016

শান্তি ক্যাম্প ও একটি সাদা পতাকা

নাইম হোসেন

  সন্ধ্যা ৭ টা। নুরু মার্কেট। স্থানটি সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের একটি স্থানীয় বাজার এবং এ উপজেলার অন্যতম সংঘাতময় স্থান। গ্রামের বাজারের সান্ধ্যকালীন পরিবেশ যেমনটা হয়: খোশগল্প,বাজার-সদাই,তর্ক সবকিছু চলছিলো অন্যান্য দিনের মতোই।হঠাত্‍ পাঁচ তরুন ও এক মধ্যবয়স্ক ভদ্রলোক (তাদের শিক্ষক) 'খালি মুড়ির টিন' ,ঢাকঢোল পিটিয়ে ঘোষনা দেয়া শুরু করলোঃ নাটক! নাটক! নাটক! খাগরিয়া নিয়ে নাটক। প্রত্যন্ত এলাকার একটি বাজারে হঠাত্‍ এমন 'পথনাটকের ঘোষনা' দেওয়ায় মানুষ জড়ো হতে সময় লাগলো না। প্রায় শদুয়েক মানুষের সামনে এরপর শুরু হলো খাগড়িয়ার সামগ্রিক জীবনচিত্র নিয়ে নাটক 'ক্যানে চলর'। তার আগে ঘোষনা এলো নাটকের প্রতিটি অংশের মাঝে থাকবে ঐতিহ্যবাহী 'পুথিপাঠ'। বলার অপেক্ষা রাখে না এ পুথিটিও খাগরিয়া কেন্দ্রিক। যথারীতি পুথিপাঠ দিয়েই শুরুঃ

        "শোনেন শোনেন গেরামবাসী শোনেন দিয়া মন, খাগরিয়ার কথা এখন করিব বর্নন"



Saturday, October 22, 2016

জাতিসংঘের প্রতিষ্ঠাবার্ষিকীঃ সাফল্য ব্যর্থতার খতিয়ান

বিশ্বের সর্ববৃহৎ আন্তর্জাতিক সংঘটন জাতিসংঘ । বিশ্বশান্তি ও নিরাপত্তার ব্রত নিয়ে ১৯৪৫ সালের ২৪শে অক্টোবর জাতিসংঘের যাত্রা শুরু হয় । প্রথম বিশ্বযুদ্ধের পর লীগ অব নেশন্স বা জাতিপুঞ্জ নামের একটি আন্তর্জাতিক সংঘটন প্রতিষ্ঠা হলেও তা আরেকটি বিশ্বযুদ্ধ প্রতিহত করতে ব্যর্থ হয়। শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ । পরপর দুটো বিশ্বযুদ্ধের বিভীষিকা থেকে জন্ম নেয়া এ সংঘটন আজ বিশ্বব্যাপী নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক অগ্রগতি এবং মানবাধিকার বিষয়ে পরস্পরিক সহযোগিতার পরিবেশ সৃষ্টির লক্ষে কাজ করে যাচ্ছে । দীর্ঘ ৭০ বছরের এ পথ পরিক্রমায় তার ঝুলিতে রয়েছে উল্লেখযোগ্য সাফল্য, রয়েছে ব্যর্থতা ।





Tuesday, October 11, 2016

নোবেল শান্তি পুরস্কারের রাজনৈতিক বিবর্তন

নাঈম হোসেন



নোবেল শান্তি পুরস্কার যেভাবে বিবর্তিত হচ্ছে তাতে এ পুরস্কার সম্পর্কে কিছু কথা না বললেই নয়। এটা সত্য যে রাজনীতির প্রভাবমুক্ত থাকাটা কঠিন, আর যখন রাজনৈতিক ব্যক্তিবর্গের কাজের মূল্যায়নের প্রশ্ন আসে তখন তা প্রায় অসম্ভবের পর্যায়ে পড়ে। তো বলছিলাম যে, নোবেল শান্তি পুরস্কারটির রাজনীতিকরন হয়েছে আসলে অনেক আগেই, এখন যা হচ্ছে তাহলো 'রাজনৈতিক বিবর্তন'। যদিও অনেকের কাছেই এ পুরস্কারটির গ্রহনযোগ্যতা আছে আবার অনেকের কাছেই তা বিতর্কিত। ডিনামাইটের মতো ধ্বংসাত্বক বস্তুর আবিষ্কারকের নামে এ শান্তি পুরস্কার প্রবর্তন করাটা একসময় উপহাসের বিষয়বস্তু ছিল।কিন্তু এর সমান্তরালে এটাও ঠিক যে এ পুরস্কার অনেক মানবহিতৈষী কাজকেও মূল্যায়ন করেছে এবং উত্‍সাহিত করেছে। আচ্ছা আসুন, দেখা যাক কিভাবে এ পুরস্কার বিবর্তিত হচ্ছেঃ

Thursday, October 6, 2016

"ট্রাম্পকে" না আমাদের উচিত "ট্রাম্পবাদ" নিয়ে চিন্তিত হওয়া



নাঈম হোসেন



 আসুন প্রথমে একটু ইতিহাস ঘাটি, সুপরিচিত বার্লিন প্রাচীর পূর্ব ও পশ্চিম জার্মানির মধ্যকার ভৌগোলিক বিভক্তকারী রেখা হিসেবে ব্যবহৃত হলেও, আমাদের হয়তো জানা যে এটি মূলত আদর্শগত বিভাজনের প্রতীক হিসেবেই সারা বিশ্বে পরিচিত ছিলো। আদর্শ না বলে, বলা উচিত উগ্র মতাদর্শ যা হবে এটির সঠিক সংজ্ঞায়ন। বার্লিন প্রাচীরের প্রসংগ টেনে আনার একটি কারন এই যে, বার্লিন প্রাচীরের যুগ শেষ হলেও উগ্র মতাদর্শীয় যুগ কিন্তু এখনো শেষ হয়নি। অবশ্য এটি খুবই স্বাভাবিক যে যতদিন সামাজিক,সাংস্কৃতিক, বিশ্বাসগত ভিন্নতা থাকবে ততদিন এই মতাদর্শীয় লড়াইও চলবে। তাই এটি নিয়ে চিন্তিত হওয়ারও কোন কারন নেই যতক্ষন না পর্যন্ত একটি মতাদর্শে বিশ্বাসী মানুষরা অন্য মতাদর্শীয় মানুষদের উপর সরাসরি হুমকি হিসেবে দেখা দেয়।

Friday, September 30, 2016

দক্ষিন এশিয়ার রাজনীতি, রাজনীতির দক্ষিন এশিয়া



ভূরাজনীতি কিংবা ঐতিহাসিকভাবে দক্ষিন এশিয়া পৃথিবীর অন্যতম একটি আলোচিত অঞ্চল । এই অঞ্চলের অন্যতম দুটো শক্তি ভারত ও পাকিস্তানের রাজনীতিও বেশ আলোচিত বিশ্বাঙ্গনে । দক্ষিন এশিয়া বলতে আমরা তৎকালীন ভারতীয় উপমহাদেশ ও তার আশপাশের অঞ্চলগুলোকে বুঝি । এখানে বর্তমানে আটটি দেশ অবস্থিত । দেশগুলো হল নেপাল, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মালদ্বীপ, ভূটান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান । উল্লেখিত সবগুলো রাষ্ট্রই বিভিন্ন আঙ্গিকে গুরুত্ব বহন করে । যে কারনে বিশ্ব রাজনীতির বর্তমান দুই পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন এই অঞ্চলে প্রভাব বলয় গড়তে নানাভাবে তৎপর । আমরা আজ এই অঞ্চলের ভূরাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত দিকগুলো আলোকপাত করার চেষ্টা করবো .