Wednesday, August 31, 2016
Monday, August 15, 2016
উত্তর কোরীয় কূটনীতিবিদদের আচরণ ও বাংলাদেশের করণীয়
আবারো আলোচনার কেন্দ্রবিন্দুতে উত্তর কোরীয় কূটনীতিবিদ । ঢাকায় নিযুক্ত উত্তর কোরীয় দূতাবাসের কর্মকর্তা জাং সন কে অবাঞ্ছিত (persona non granta) ঘোষণা করা হল সরকারের সংশ্লিষ্ট দপ্তর । ব্যাপারটা নতুন নয় , গত বছরও হাং সান উন নামের আরেক কর্মকর্তাকে একই ভাবে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছিল স্বর্ণ পাচারের সংশ্লিষ্টতার কারনে ।
Thursday, July 28, 2016
বিশ্ব রাজনীতির চক্রে বিশ্ব নিরাপত্তা
গত শতাব্দীর ঘটনাবলী শেষে বিশ্ব সম্প্রদায় একটা পরিণত রাজনীতিতে মোড় নিচ্ছিল । দু দুটি বিশ্বযুদ্ধের ধকল কাটিয়ে এই বুঝি শান্তির পায়রা উড়ছিল । স্নায়ু যুদ্ধের অবসান, ইউরোপের একীভবন, এশিয়া- আফ্রিকায় উপনিবেশিকরতার অবলোপন, সব মিলিয়ে একটা শান্তির আশ্বাস আশা করছিল সাধারন শান্তিকামী বিশ্ব সম্প্রদায় । কিন্তু বাস্তববাদ যেন বিশ্ব রাজনীতির সাথে অঙ্গাঙ্গী জড়িত ।
Tuesday, July 19, 2016
এরদগানের রাজনৈতিক ঘনমাত্রা ও তুরস্কের ভূ-রাজনৈতিক গুরুত্ব
চলতি বছরে তুরস্ক ছিল বিশ্ব রাজনীতিতে আলোচিত । রাশিয়ার সাথে টানাপড়েন, শরণার্থী সমস্যা, সিরিয়ার আইসিস সমস্যা কিংবা এরদগানের বহুমুখী মন্তব্য । এইদফা নির্বাচনে বিজয়ের পর থেকেই এরদগানের মুখে যেন কথার ফোয়ারা ছুটল । বাংলাদেশ ইস্যুতেও বাৎচিত কম করলেন না । ডানপন্থী এই রাজনীতিবিদ ইতোমধ্যেই পশ্চিমাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছেন, কেননা বিশ্ব রাজনীতির মাঠে তিনিও বেশ চাল দিতে শুরু করেছেন । পুতিনকে একহাত নিয়ে ঠিকই আবার হাসিমুখে হাত মেলালেন ! ওদিকে চীনের সাথেও বেশ সমঝে চলছেন ।
Tuesday, July 12, 2016
আন্তর্জাতিক আইন ও এর উৎস
আন্তর্জাতিক আইন হল বিশ্ব সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক বিষয়াবলী সম্পাদনের কিছু নীতিমালা । প্রাচীন যুগ থেকেই এর চর্চা হয়ে আসছে । আধুনিক যুগে "আন্তর্জাতিক আইন" ধারনার প্রবর্তন করেন জেরেমি বেন্থাম ।
রাষ্ট্রীয় আইন ও আন্তর্জাতিক আইন সম্পূর্ণ ভিন্ন বিষয় কেননা রাষ্ট্রীয় আইন প্রণীত হয় রাষ্ট্রের আইনসভা দ্বারা, যেখানে আন্তর্জাতিক আইন প্রণীত হয় প্রথা, চুক্তি, আন্তর্জাতিক সংগঠনের নথি ইত্যাদির আলোকে । এর প্রয়োগজনিত বিধিও ভিন্ন । রাষ্ট্রীয় আইন যেখানে প্রত্যেক নাগরিক মেনে চলতে বাধ্য, সেখানে আন্তর্জাতিক আইন মানার ক্ষেত্রে রাষ্ট্রের কিছু ফাঁকফোকর রয়েছে ।
Sunday, July 3, 2016
প্রবাসী্ঃ আমাদের আপনজন
ঈদের কদিন আগেই হাজির । প্যাকেট খুলতেই কী মিষ্টি সুবাস ! কী নেই! জামা জুতো চকলেট!
ঈদগাহ হেকে ফিরতে না ফিরতেই ফোন – “পছন্দ হয়েছে তো সব?”
হাশিমুখে ফোন রাখতেই ওপারে চোখের কোণে ঈদের খুশি!
বন্ধুরা ! তাদের কথাই বলছি , আমাদের
পরম আপনজন – সেই সুদূরে যারা আমাদের হাসিমুখের দিকে তাকিয়ে ঈদের
খুশি খোঁজেন !
কেমন হয় তাদের ঈদ ? আমাদের মতো ?
নারে, আমদের হাসিমুখের জন্য তারা তাদের ঈদের আনন্দ
ত্যাগ করেন ।
Labels:
প্রবাসী পরিজন
Location:
Chittagong, Bangladesh
Wednesday, June 29, 2016
আন্তর্জাতিক সম্পর্কে পড়াশোনা
সময়ের চাহিদার
সাথে তাল মিলিয়ে একটি পঠিতব্য বিষয় হিসেবে আন্তর্জাতিক সম্পর্কের আত্মপ্রকাশ।
বিশ্ব রাজনীতির গতিপ্রকৃতি নির্ধারণ, আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের সুষ্ঠু ব্যবস্থাপনা, আন্তর্জাতিক আইনের সঠিক ব্যাখ্যা, আন্তর্জাতিক সংঘটনের নেতৃত্ব- ইত্যাকার কাজে
চাই প্রশিক্ষিত জনবল। এরই পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক সম্পর্কের ব্যাপকতালাভ।
Subscribe to:
Posts (Atom)
