ঘটনা দুর্ঘটনায় শেষ হতে চলল ২০১৬ । বিশ্ব রাজনীতির পালে বইছে নতুন হাওয়া । স্যামুয়েল হান্টিংটনের "সভ্যতার দ্বন্দ্ব", দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী "বিশ্ব সনদ", সোভিয়েত পরবর্তী "বিশ্বায়ন" আজ বিলীয়মান হতে চলেছে । উত্তর দক্ষিন, পূর্ব পশিমে আজ সবাই সবার কিন্তু "যে যার" !
শরীফ মুস্তাজীব
শিক্ষার্থী , আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ
কেমন হবে ২০১৭ ? এর উত্তরে সঙ্গতভাবেই এসে যায় মার্কিন নির্বাচন । ট্রাম্পের গত কয়দিনের কার্যাবলী, পুতিন থেকে নেওয়াজে ট্রাম্পের অনুরক্তি । তাইওয়ানে ট্র্যাম্পের আলাপ । বোঝা ই যায় শ্যেন দৃষ্টি এবার এশিয়ায় ।
ট্রাম্প ভালই করেছেন । পরিবেশ নিয়ে ডেমক্রাটদের ভণ্ডামির ইস্তফা হয়েছে । তিনি সোজা সাপ্টা বলেই দিলেন মার্কিন পলিসি । পরিবেশ নিয়ে আদৌ তারা ভাবে না । কারন প্রয়োজনে সারা মার্কিন মুলুকের জন্য কৃত্রিম অম্লজান উৎপাদনের / সরবরাহের সামর্থ্যও তারা রাখে !
তৃতীয় ও উৎপাদনশীল বিশ্বে মানুষ গিজগিজ করবে, শরণার্থী (মরণার্থী ! ) হতে থাকবে , প্রতি বছর বিশ্ব "মানবাধিকার" দিবস পালিত হবে, শান্তিতে নোবেল উঠবে...............চলবে !
উত্তর চীন সাগর নিয়ে জনাব ট্রাম্প এখনো নীরব । সম্ভবত ছোটভাই দুতার্তের গালি শোনার ভয়ে আছেন ! তবুও ২০১৭ তে ওখানে আরেকটি পারমানবিকরণ হয়ে যেতে পারে ।
তবে বিশ্বব্যবসায়ী চীন তার ব্যবসা চালিয়ে যাবে । তার সাবমেরিন ব্যবসা চলতে থাকবে । অতঃপর ভারত পাকিস্তান লাগলে সে নাকে তেল দিয়ে ঘুমাবে......
দেখুন আমাদের আন্তর্জাতিক ব্লগ
আপনার লেখাটি পাঠিয়ে দিন admin@internationalaffairsbd.com এ
শিক্ষার্থী , আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ
চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় ।

No comments:
Post a Comment